রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সোনারগাঁয়ে হাত পা ভাংগা অবস্থা ময়লা স্থুপে পাওয়া গেছে এক বৃদ্ধ মহিলাকে

মানুষের মানবতা এবং বিবেক কোথায়.............

গত ১৫/০৯/২০১৬ইং তারিখ গভীর রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় মোগড়াপাড়া মিনিখালী ব্রীজের পাশে ময়লার স্তুপে হাত-পা ভাঙ্গা মাথার বিভিন্ন স্থানে জখম সমস্ত শরীরে রক্ত মাখা অচেতন অবস্থায় ছেড়া কাপড়ে এক বৃদ্ধা মা’ কে দেখতে পায় পুলিশ। সেখান থেকে আমাদের পুলিশের টহল দল উদ্ধার করে বৃদ্ধা মা’ কে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করে। তবে বৃদ্ধা অসুস্থ্য মা’ মাথায় আঘাত জনিত কারনে তার নাম শুধু বেগম বলে বলতে পারে আর কোন পরিচয় বলতে পারে না। ধারনা  করা যাইতেছে যে, এই বৃদ্ধা মা’কে কে বা কাহারা চলন্ত গাড়ীতে আঘাত করিয়া উক্ত স্থানে ফেলে রেখে যায় অথবা তাহার কোন আপন জন এ অবস্থা করে তাহার মৃত্যু নিশ্চিত জেনে মায়লার স্তুপে ফেলে রেখে গেছে। কিন্তু দুঃখের বিষয় মৃত্যুর পথে যাত্রী বৃদ্ধা মা’কে সে রুপ সেবা দিতে পারেনি আমাদের সরকারী হাসপাতাল কর্তৃপক্ষ।

Disqus Comments