সোমবার, ৮ আগস্ট, ২০১৬

সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় উদ্ধোধন

সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় উদ্ধোধন ! সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্ধোধন উপলক্ষে গতকাল সোমবার বিকালে উদ্ধবগঞ্জস্থ ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, হিসাব রক্ষন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবীব। এসময় সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা আরিফুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম-সম্পাদক পনির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, দপ্তর সম্পাদক আশরাফুর আলম, প্রচার সম্পাদক আসাদ উল্লাহ, নির্বাহী সদস্য শাহ জালাল, কাজী সালাউদ্দিন, আক্তার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মাজহারুল ইসলাম, ইকবাল মজুমদার তৌহিদ, কাজী নেওয়াজ শরীফ, শহিদুল ইসলাম খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

Disqus Comments