বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মোগরাপাড়া থেকে কাইকারটেক রাস্তার উন্নয়ণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সোনারগাঁ ডিগ্রী কলেজ পর্যন্ত রাস্তার উন্নয়ণ এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বুধবার (৩ আগস্ট) দুপুরে তিনি এ উদ্বোধন করেন। পরে তিনি নিজ হাতে উপস্থিত লোকজনকে মিষ্টিমুখ করান।
এ সময় উপস্থিত ছিলেন- মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী রফিকুল ইসলাম নান্নু, উপজেলা জাপা নেতা অখিল উদ্দিন মেম্বার, লুৎফর রহমান তোতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মইনুল হোসেন, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন- জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া।

Disqus Comments