নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণপিটুনিতে পুলিশ হত্যার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোনারগাঁও থানার এসআই আল আমিন তালুকদার বাদি হয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ মামলাটি দায়ের করেন। তবে পুলিশের ধাওয়ার ব্যবসায়ী নিহতের ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে পুলিশ জানান। পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতারও করতে পারেনি। গ্রেফতারের ভয়ে এলাকাটি এখনও পুরুষ শুন্য হয়ে পড়েছে। দুটি লাশই ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুল ইসলাম আরিফ বুধবার বিকেলে মোটরসাইকেল যোগে সাদা পোশাকে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় মাদক অভিযানে যায়। আবদুল মতিন নামের একজনকে হাতে ব্যাগ দেখে মাদক বিক্রেতা সন্দেহে পুলিশ তাকে ধাওয়া দেয়। ওই সময়ে আবদুল মতিন দৌড়ে পালাতে গিয়ে পার্শ্ববতি বিলের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুল ইসলামও পানিতে নামে। এসময় দু জনের ধ্বস্তাধস্তিতে আবদুল মতিন পানিতে তলিয়ে মৃত্যু হয় । পরে আরিফুর রহমান তীরে উঠার সময়ে এলাকার লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। এছাড়া এস আই ফখরুল ও কনষ্টেবল আরিফকে গণপিটুনী দেয় এলাকাবাসী। এসময় দারোগা ফখরুল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের কনস্টেবল আরিফুল ইসলাম আরিফ বিক্ষুব্দ এলাকাবাসী গনপিটুনীতে মারা যায়। পরে নিহত কনস্টেবলের লাশ রাইজদিয়া বিলের মাঝে একটি টিলায় ফেলে রাখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোনারগাঁও থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, বুধবার মধ্যরাতে পুলিশ নিহতের ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মতিন নিহতের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে পরিবারের লোকজন কিংবা অন্য কেউ কোন অভিযোগ নিয়ে আসে নি।
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
সোনারগাঁওয়ে গণপিটুনিতে পুলিশ হত্যায় ৪০ জনের বিরুদ্ধে মামলা পুরুষ শুন্য গ্রাম
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, আগস্ট ০৪, ২০১৬
Share this
Recommended
Disqus Comments