সোমবার, ৮ আগস্ট, ২০১৬

কাঁচপুরে ডিস ব্যাবসাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ,আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকায় স্যাটেলাইট টিভি চ্যানেলের (ডিস) ব্যবসাকে কেন্দ্র করে দূ‘গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় ১০ জন মারাতœকভাবে আহত হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মাহমুদ আলীর ছেলে শাহজালাল মিয়া দীর্ঘ ১১ বছর যাবত তার নিজ গ্রাম বেহাকৈর ও এর আশপাশের কয়েকটি গ্রামে স্যাটেলাইট টিভি চ্যানেলের (ডিস) সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি একই এলাকার রহিমউদ্দিনের ছেলে বাবুল মিয়া ডিস ব্যবসায়ী শাহজালাল মিয়ার সংযোগ স্থাপন করা এলাকায় নতুন করে ডিসের ব্যবসা পরিচালনা করার প্রস্তুতি নেয়। সেই মোতাবেক কাজও শুরু করে সে। অভিযোগ উঠেছে, বাবুল মিয়ার নির্দেশে তার লোকজন ডিস ব্যবসায়ী শাহজালাল মিয়ার সংযোগ স্থাপন করা এলাকার অনেক ডিস সংযোগের তার লোকজন দিয়ে কেটে অন্যত্র নিয়ে ফেলে দেয়। রোববার রাত ৮টার দিকে পশ্চিম বেহাকৈর এলাকায় বাবুল মিয়া ও তার লোকজন গোপনে শাহজালাল মিয়ার ডিস সংযোগ কেটে তার নতুন ডিস সংযোগ স্থাপন করতে যায়। এসময় শাহজালাল মিয়া তাতে বাধা দিলে তারা তাকে প্রথমে পিটিয়ে আহত করে। পরে শাহজালাল মিয়ার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে শুরু হয় দূ‘গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় গ্রুপের বাবুল মিয়া, শাহজালাল মিয়া ও মাহমুদ আলীসহ উভয় গ্রুপের প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। ঘটনার খবর পেয়ে সোনারগাঁও থানার দারোগা এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আহত বৃদ্ধ মাহমুদ আলীকে আটক করে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Disqus Comments