শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা

সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে শুক্রবার (১২ আগস্ট) জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জঙ্গিবাদ ও মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে জনগণের সহায়তা চাওয়া হয়।জানা যায়, শুক্রবার জুম’আর নামাজের পূর্বে পৌরসভার হাতকোপা জামে মসজিদে জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা করেন সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ। এ সময় তিনি মুসল্লীদেরকে নিজ নিজ সন্তান ও অধিনস্থদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। যাতে ইসলামের নামে দুষ্কৃতিকারীরা অবুঝ সন্তানদেরকে জঙ্গিবাদ তথা জাহান্নামের পথে নেয়ার কোন সুযোগ না পায়।অন্যদিকে শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় সোনারগাঁ ইয়ুথ ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ও জঙ্গি দমন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।এছাড়া অন্যদের মধ্যে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Disqus Comments