নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা শুক্রবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঐতিহাসিক নয়াপুর মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।এছাড়া শুক্রবার সকালে সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক আমিনপুর মাঠে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল উপজেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ কিংস ক্লাবকে ১০টি ফুটবল ও ১ সেট ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করেন।নয়াপুর মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, যুব সমাজকে মাদকের নেশা থেকে ফিরিয়ে রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধূলার মাধ্যমে তাদের শরীরের পাশাপাশি মানসিকতারও বিকাশ ঘটে। তাছাড়া সুষ্ঠ বিনোদনের জন্য এর বিকল্প নেই। তাই আমি ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি বিশেষভাবে আসক্ত। সোনারগাঁয়ের কিশোর, তরুন ও যুব সমাজকে খেলাধূলার সঙ্গে সম্পৃক্ত রাখতে আমার প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা এনামুল হক এনাম, সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবু হারেস মাষ্টার, সাদিপুর ইউপি মেম্বার নূর হোসেন, মহিলা মেম্বার রোকসানা আক্তার, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, সাদিপুর ইউনিয়ন যুব সংহতি নেতা মো. ইস্রাফিল, হাজী শহিদুল্লাহ, মোস্তফা মোল্লা, সাবেক মেম্বার আব্দুল হামিদ ও সিরাজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, উদ্বোধনী খেলায় নয়াপুর কিংস ক্লাব ২-০ গোলের ব্যবধানে কনফিডেন্স একাদশকে পরাজিত করে। ১৬ দলের অংশগ্রহণে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা হলেন- রাজিব প্রধান বাবু, মোশারফ হোসেন মনা, শাহ আলী ও শাহ আলম।
শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি লিয়াকত হোসেন খোকা
✔
সোনারগাঁও সময়
শুক্রবার, আগস্ট ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments