নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম গাবতলী এলাকায় সোমবার রাতে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করেছে এক বখাটে। ওই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ওই বখাটে পলাতক রয়েছে।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের পানাম গাবতলী গ্রামের বাসিন্দা ও সোনারগাঁ
জিআর মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সোমবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আজিজুল হকের ছেলে বখাটে মাসুদ মিয়া ওই ছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার পর ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ধর্ষক মাসুদ মিয়া। পরে ওই ছাত্রীকে খোজাখুজির পর ছাত্রীর বাবা মা ও স্বজনরা আহত অবস্থায় রাতে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর থেকে ধর্ষক মাসুদ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মাসুদ মিয়াকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এ ঘটনায় সোনারগাঁ সোনারগাঁ জি.আর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়া বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ধর্ষকের সঠিক বিচার ও পাশাপাশি ওই ছাত্রীকে আইনী সহযোগিতার জন্য প্রশাসনের নিকট দাবী করছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
বুধবার, ১৩ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন,থানায় মামলা
✔
সোনারগাঁও সময়
বুধবার, জুলাই ১৩, ২০১৬
Share this
Recommended
Disqus Comments