বুধবার, ১৩ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে বাস চাপায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বাসচাপায় কামাল হোসেন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, উপজেলার কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কামাল হোসেন নামে এক পথচারীকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার আলম দেওয়ানের ছেলে।

Disqus Comments