সোনারগাঁ উপজেলার দত্তপারা এলাকা থেকে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ২'শ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক এএসআই আবুল কালাম আজাদ।
এএসআই/আবুল কালাম আজাদ জানান সংগীয় ফোর্স সহ সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দত্তপাড়া এলাকায় থেকে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী (১) মোঃ রবিউল ইসলাম(২০), পিতাঃ হোসেন মিয়া, সাং-সাতভাইপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করি। গ্রেফতার কৃত আসামী র্দীঘ দিন ধরে বৈদ্যের বাজার এলাকায় গোপনে ইয়াবা ট্যাবলেটের ব্যাবসা করিয়া আসিতেছিল।