নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সোমবার (১১ জুলাই) বিকেলে সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আশরাফ আলীর নেতৃত্বে দীল মোহাম্মদ মাষ্টার, আব্দুস সাত্তার, করিম উল্লাহ প্রধান, ফজলুল প্রধান, আবু বকর, তাওলাদ হোসেন, সুরুজ মিয়া, আলাউদ্দিনসহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত আইয়ুব প্লাজায় সাংসদ লিয়াকত হোসেন খোকার নিজস্ব কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবযোগদানকারীদের উদ্দেশ্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, জাতীয় পার্টি উন্নয়ণের রাজনীতিতে বিশ্বাস করে। জনসেবাই আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য। কাজেই আমার নেতাকর্মীদেরকে দলীয় আদর্শে বিশ্বাসী হয়ে মানব সেবার মাধ্যমে সুন্দর সোনারগাঁ তথা দেশ গঠনে উদ্যোগী হতে হবে। সমাজ থেকে যাবতীয় মন্দ কার্যাবলী দূরীভূত করে আজ থেকেই আপনারা ভালো কাজে মনোনিবেশ করুন। আমি মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো এবং ভালো কাজ করার কারণে আল্লাহ তা’য়ালাও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর, এনামুল হক এনাম, প্রিন্সিপাল শাহজাহান, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি রমজান আলী, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু প্রমুখ।
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে শতাধিক ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুলাই ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments