নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে ১০৫ ইয়াবাসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার রাতে তাদের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যাত্রীবাহি সিএনজি আটোরিক্সা থেকে চাঁদা আদায়কালে ৩জন ও সাদিপুর মীরেরটেক কলতাপাড়া থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
সোনারগাঁর ওসি মঞ্জুর কাদের জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার-আনন্দবাজার-বারদী ও একই স্থান থেকে কাইকারটেক-নবীগঞ্জ এবং মঙ্গলেরগাঁও-পাঁচআনি সড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিক্সা থেকে কয়েকদিন যাবত গোপনে ১০টাকা করে চাঁদা উত্তোলন করছিল কয়েকজন চাঁদাবাজ। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চাঁদা উত্তোলনকালে হাবিবপুর গ্রামের মিজান (৩৮), ভাগলপুর গ্রামের মোসলেহ উদ্দিন (৪৫) ও সাতভাইয়াপাড়া গ্রামের দরপন পাটোয়ারী (৪০)কে চাঁদা আদায়ের নগদ ৬শ টাকা ও চাঁদা আদায়ের ১০৫টি অবৈধ রশিদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। অপরদিকে উপজেলার কাজীপাড়া এলাকা থেকে আবু সালেক (২৬) ও জহিরুল ইসলাম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০৫পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
HomeUnlabelled
সোনারগাঁয়ে ৩ চাঁদাবাজকে নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে ১০৫ ইয়াবাসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
সোনারগাঁয়ে ৩ চাঁদাবাজকে নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে ১০৫ ইয়াবাসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, জুন ৩০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments