সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে বিল্লাল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের দমোদরদী এলাকা থেকে ২০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সোনারগাঁ২৪ কে জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউপি’র দমোদরদী গ্রামের মৃতঃ সামছুল হকের ছেলে বিল্লাল হোসেন দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে বুধবার সকালে আনন্দবাজার থেকে তাকে ২০ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার, ২৯ জুন, ২০১৬
সোনারগাঁয়ে ২০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
✔
সোনারগাঁও সময়
বুধবার, জুন ২৯, ২০১৬
Share this
Recommended
Disqus Comments