মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

সোনারগাঁয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উপজেলার  সনমান্দি থেকে রাজু মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার সকালে  সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকা থেকে ২০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম আকন্দ জানান, উপজেলার সনমান্দি ইউপি’র মোগরাকান্দা গ্রামের মনির হোসেনের ছেলে রাজু মিয়া দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সেই তথ্য তদন্তের করতে গিয়ে মঙ্গলবার সকালে প্রেমের বাজার থেকে তাকে ২০ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Disqus Comments