সোনারগাঁয়ের নোয়াগাঁও, শম্ভুপুরা ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে ১৫ লাখ টাকার অনুদান বিতরণ করেছেন এমপি লিয়াকত হোসেন খোকা। টিআর কাবিখা প্রকল্পের আওতায় গতকাল সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ কমিটির সদস্যদের কাছে তিনি উক্ত অনুদান বিতরণ করেন। এ সময় তিনি জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিটি মসজিদে ইমাম সাহেবদের ভূমিকা প্রসঙ্গে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, নোয়াগাঁও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সোনারগাঁ উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফজলুল হক, সাংবাদিক হাবিবুর রহমান, সাদিপুর ইউপির ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আনোয়ার হোসেন মেম্বার, রুহুল আমীন মেম্বার প্রমুখ।
মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদে ১৫ লাখ টাকার অনুদান বিতরণ করলেন এমপি খোকা
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুন ২৮, ২০১৬
Share this
Recommended
Disqus Comments