শনিবার, ১১ জুন, ২০১৬

সোনারগাঁয়ে ফুল ছেড়ায় সংখ্যালঘুকে মারধর

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ষষ্ঠী পূজার জন্য এক শিল্পপতির বাড়ির রাস্তা থেকে ফুল ছেড়ার অপরাধে তারেক নাথ বিশ্বাস নামে এক সংখ্যালঘুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ওই শিল্পপতির বিরুদ্ধে। বেদম পিটুনে তারেক নাথ গুরুত্বর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় এ ঘটনায় ঘটেছে। ফুল ছেড়ায় সংখ্যালঘুকে মারধরের ঘটনায় ওই এলাকার হিন্দু পরিবারগুলোর মধ্যে আতংঙ্ক বিরাজ করেছে। এছাড়াও ওই শিল্পপতি শাহাজাদা জোরপূর্বক ৩শ বিঘা জমির উপর দিয়ে তার আলীশান বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছেন। হিন্দু সম্প্রদায় ভয়ে তার কোন প্রতিবাদ করতে পারেনি। এলাকাবাসী জানায়, এছাড়াও অঢেল টাকার মাালিক হওয়ার কারনে ওই এলাকাবাসীকে শাহজাদা মানুষ মনে করেন না। তার দ্বারা হিন্দু সম্প্রদায় নির্যাতিত। আর যে কারনে একটি মাত্র জবা ফুল ছেড়ার কারনে বেদম মারধর করা হলো তারেক নাথকে।
তারেক নাথ বিশ্বাসের পুত্র স্বপন বিশ্বাস অভিযোগ করেছেন, হিন্দুদের ধর্মীয় উৎসব ষষ্ঠী পূজা পালনের জন্য তার বাবা তারেক নাথ সোনারগাঁও উপজেলার ঠোটালিয়া এলাকার শিল্পপতি শাহাজাদার বাড়ির গাছ থেকে একটি জবা ফুল ছিড়েন। এ ঘটনায় শাহাজাদা ক্ষিপ্ত হয়ে তারেক নাথকে পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোগড়াপাড়া অবস্থিত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শাহাজাদা মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, সংখ্যালঘুকে মারধরের বিষয়টি ভিত্তিহীন।
হাসপাতালে তারেক নাথ বিশ্বাসের চিকিৎসক নিতাই কুমার ঘোষ জানান, মারধরের কারনে তারেক নাথের প্রেসার খুবই বেড়ে গিয়েছিলো। সময় মতো হাসপাতালে নিয়ে আসার কারনে বড় ধরনের ক্ষতি থেকে বেচে গেছেন। এখন রোগী আগের চেয়ে সুস্থ রয়েছেন। কয়েকদিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে যাবের।
এব্যাপারে সোনারগাঁ থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Disqus Comments