সোনারগাঁয়ের শত বছরের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জিআর মডেল স্কুল এবং কলেজের নব নির্মিত ভবনে ফাটল দেখা দিয়েছে। ফলে এ ফাটলে যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, গাজী ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সোনারগাঁ জিআর মডেল ভবনটি নির্মাণ করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালী এবং নিম্নমানের মালামাল ব্যবহারের কারণে ভবনে ফাটল ধরেছে বলে মনে করছেন এলাকাবাসী ।ফলে যে কোন সময় দূর্ঘটনায় শিক্ষার্থীরা পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সুলতান মিয়া বলেন, নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল এবং শোচাগারসহ বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিচ্ছে। গাজী ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। ভবনটি ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। তবে এতো ব্যয়ে নির্মাণ করা হলেও এত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে।
গাজী ট্রেডার্সের স্বত্তাধিকারী গাজী আব্দুল মালেক বলেন, ভূমিকম্পের কারণে ভবনের নিচ থেকে মাটি সরে গিয়ে ভবনের কিছু অংশ ফাঁটল দেখা দিয়েছে। আমরা এ ফাটলের স্থানে ভেঙ্গে ঠিক করে দিবো।
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এবং কলেজের নব নির্মিত ভবনের বিভিন্ন স্থানে ফাটলের ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা বলেন, সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার, ১১ জুন, ২০১৬
সোনারগাঁয়ে নব নির্মিত কোটি টাকার ভবনে ফাটল, দুর্ঘটনার আশংকা
✔
সোনারগাঁও সময়
শনিবার, জুন ১১, ২০১৬
Share this
Recommended
Disqus Comments