অনিল কুম্বলেই ভারতের নতুন হেড কোচ। বৃহস্পতিবার ধর্মশালায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল নতুন কোচের নাম। এবার থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হল কুম্বলে-জমানা। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ ইন্টারভিউ নিয়েছিলেন প্রার্থীদের। কীভাবে এগোতে চান, কোন পথে এগোলে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে, সেই ব্যাপারে কুম্বলে যে প্রেজেন্টেশন দিয়েছিলেন, তা মন কেড়ে নিয়েছিল সৌরভদের। সেই মতোই সৌরভ অ্যান্ড কোং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দেন কুম্বলের কথা। লক্ষ্মীবার থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কুম্বলে-যুগ। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দলের দায়িত্ব নিচ্ছেন কুম্বলে। এক বছরের জন্য তিনি দলের দায়িত্ব নিচ্ছেন।
বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
Disqus Comments