সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল থেকে হাবিব মিয়া ও আবু বকর সিদ্দিক নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের পিরোজপুর ইউনিয়নের প্রতাবের চর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সোনারগাঁ২৪কে জানান, উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের এলাকার চাঁন মিয়ার ছেলে হাবিব (২৭) ও লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবু বকর সিদ্দিক (২৪) দীর্ঘদিন যাবত মেঘনা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহপতিবার রাতে প্রতাপের চর এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে থেকে দুই জনকে আটক করা হয়। মাদক আটকের ঘটনায় তাদের দুই মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।