রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

হত্যা মামলা আসামীকে অপহৃরন করে হত্যা ঘটনায় থানায় মামলা

সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী আল আমিনকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে অপহৃরণ করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত আল আমিনে স্ত্রী সীমা আক্তার মৌসুমী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, আল আমিন হত্যার ঘটনায় ২৩জনকে আসামী করে মামলা গ্রহন করা হয়েছে। নিহত আল-আমিনের স্ত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারে জন্য অভিযান চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী আল আমিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে ফতেপুর দড়িকান্দি এলাকায় নিহত বিল্লাল চেয়ারম্যানের ছেলে মাসুমের নেতৃত্বে মোসলেউদ্দিন, মিন্টু, লিটন, ফরিদ, আমির হোসেন, আসলাম, সোহেল ও সাইদুলসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আল আমিনের উপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে হাত পা ও বুকের পাজর ভেঙ্গে ফেলা হয়। পরে তাকে অজ্ঞাত কিছু লোক চিকিৎসার নামে তুলে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ ডেমরা থানার আমুলিয়া ষ্টাফ কোয়াটার মাঠে এলাকার একটি জঙ্গল থেকে হাত-পা বাধা ও চোখ উঠানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০১৪ সালের ২৭ জুন বিকেলে সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা বিল্লাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে মাসুম বাদী হয়ে সোনারগাঁ থানায় ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১২ জনের নামে গত ১৯ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটের মধ্যে আল আমিনেরও নাম রয়েছে।


Disqus Comments