নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অন্যান্য বছরের ন্যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে রাজনৈতিক বিবেচনায় কোনো পশুর হাট ইজারা না দেওয়ার ঘোষনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ আগস্ট) দুপুরে মাসিক আইন-শৃঙ্খলা সমম্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঁঞা।
জানা যায়, সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে এ বছর দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও রাজনৈতিক বিবেচনায় ১৯টি পশুর হাটের জন্য আবেদন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম জাকারিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন চেয়ারম্যান ডা: আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ দেওয়ানসহ উপজেলা অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তরা উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রত্যেকটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎরতায় মাদক অনেকাংশে কমেছে। জঙ্গী দমনে মালিক ও ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণের পুলিশের প্রশংসা করেন। এছাড়াও মেঘনা নদীতে একটি বালু মহাল ইজারা নিয়ে ৯টি মহালে অবৈধভাবে বালু উত্তোলনের সমালোচনা করে তারা বলেন কোন অদৃশ্য শক্তির বলে বালু খেকোরা রাতের আধারে বালু উত্তোলন করে। এজন্য প্রশাসনকে বালু ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করেন। তাছাড়াও ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নের পশুর হাটের ইজারা দেওয়ার ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সুপারিশ করা হয়েছে। এ বছর প্রত্যেকটি হাটের সর্বনিম্ন ইজারা ৩০ হাজার টাকা ধার্য্য করা হবে। পশুর হাটে যাতে গরু ব্যবসায়ী ও ক্রেতারা র্নিবিঘেœ ও নিরাপদে চলাফেলা করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেছেন।
এসময় চেয়ারম্যানগন ইউনিয়নের জনস্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতিত অন্য কোথাও হাট বসানোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।