মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ভিসা কেনা বেচায় ১৫ বছরের জেল,সৌদি আরব যাওয়ার খরচ ১ লাখ ৬৫ হাজার

সৌদি আরবে কর্মী যাওয়ার জনপ্রতি খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বেশি টাকা নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এদিকে সৌদি আরব বলেছে, কারও বিরুদ্ধে ভিসা কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর কারাদণ্ড হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, পাঠানোর খরচ নিয়ন্ত্রণ করে সবকিছু নিয়মমাফিক করতে পারলে ২০১৭ সালের মধ্যেই তিন লাখ লোকের কর্মসংস্থান হবে সৌদি আরবে। তাঁদের বেশির ভাগই কৃষি, মৎস্য ও নির্মাণ খাতে কাজ পাবেন।জনশক্তি রপ্তানির বিষয়টির নিয়ন্ত্রণকারীকর্তৃপক্ষ বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা গতকাল সোমবার রাতে বলেন, সম্প্রতি সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য সব খাতউন্মুক্ত করেছে। এরপর সরকার সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ নির্ধারণের জন্য জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এখন ১ লাখ ৬৫ হাজার টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। কেউ এই টাকার বেশি নিলে বা দাবি করলে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের প্রতিও এর বেশি টাকানা দেওয়ার অনুরোধ জানান তিনি।বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলেছে, ছয় বছর বন্ধ রাখার পর ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব। তবে গত দেড় বছর নারী গৃহকর্মীদের পাশাপাশি শুধু গৃহখাতের শ্রমিক নেয় দেশটি। কিন্তু ১১ আগস্ট সব ধরনের কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। এরপর সৌদি আরব থেকে পুরুষ কর্মী নিয়োগের চাহিদাপত্রও আসতে শুরু করে। তবে সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হতো বলে অভিযোগ আছে। তাই নতুন করে বাজার চালুর আগেই খরচ নির্ধারণের বিষয়টি উঠে আসে। এরপর সরকার এ নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসে।সূত্র বলেছে, অতিরিক্ত অভিবাসন খরচ তোলারজন্য বাংলাদেশি কর্মীরা চাকরি বদল করেন, মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করে অবৈধ হয়ে পড়েন।

Disqus Comments