মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে ইয়াবা সহ মাদক ব্যাবসয়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর বাসষ্ট্যান্ড এলাকায় সোমবার রাতে মাদক বিরোধী  অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন সোনারগাঁ২৪কে জানান কাচঁপুর বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়
তার নাম আরিফ হোসেন
সে লক্ষ্মীপুর সদর উপজেলার জগতবেড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে।  আরিফ হোসেনকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Disqus Comments