বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে পৃথক ঘটনায় ৫ জনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া ও বানিয়াতলী গ্রামে বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় ৫জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের বাবু মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বাবু মিয়া, মাঈনুদ্দীন সহ ৪-৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে সুমন মিয়াকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। অপর দিকে সনমান্দি ইউনিয়নের বানিয়াতলী গ্রামের আইয়ুব আলীর সঙ্গে বন্দর উপজেলার মদনপুর ফুলহর গ্রামের তাজুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আইয়ুব আলী, সাহা আলী, জয়নাল ও ইয়াসীন মিয়ার নেতৃত্বে একদল বাহিনী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী ও সুমন মিয়াকে পিটিয়ে আহত করে। এতে পৃথক ঘটনার পাঁচ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমন মিয়া ও তাজুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরেই আমাদেরকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, পিটিয়ে আহতের ঘটনার পৃথক ভাবে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Disqus Comments