নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়াগ্রামে পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যার ঘটনায় এ মামলার এজাহারভুক্ত আসামী সেলিম ওরফে ল্যাংড়া সেলিমকে (৪৫) আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত রোববার রাতে তাকে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এস আই) রেজাউলকরিম জানান, পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ল্যাংড়া সেলিমকে রোববার রাতে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত সেলিমের কাছ থেকে এ হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানান, হত্যার আগে এই ল্যাংড়া সেলিমের নৌকা করেই প্রায় ৪৫ মিনিটরাইজদিয়া বিলে কনস্টেবল আরিফকে ঘুরানো হয়।এক পর্যায়ে ওই এলাকার কয়েকজন উত্তেজিত লোক সাতার কেটে আরিফুর রহমানকে বহনকারী নৌকায় উঠে তাকে পিটিয়ে হত্যা করে বিলের মাঝখানে একটি টিলায় ফেলে পালিয়ে যায়।উল্লেখ্য, গত ৩ আগষ্ট বুধবার বিকেলে সাদিপুর খিতিরপুর এলাকা থেকে সাদা পোশাকে সোনারগাঁ পুলিশের এএসআই ফখরুল ও পুলিশ কনস্টেবল আরিফুর রহমান রাইজদিয়া এলাকায় যাওয়ার সময় ব্যবসায়ী মতিনকে মোটর সাইকেলে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এতে মতিন ও তার সাথে থাকা স্ত্রী নুরতাজ বেগম এ প্রতবাদ করলে পুলিশ ক্ষিপ্ত হয়ে মতিনকে ধাওয়া দেয়। এতে মতিন রাইজদিয়া বিলের পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে মতিনের স্বজনরা এগিয়ে এলে এএসআই ফখরুল আরিফুরকে রেখে পালিয়ে যায়। এ দিকে মতিনের মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত এলাকাবাসী কনস্টেবল আরিফুর রহমানকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সোনারগাওঁ থানার উপ-পরিদর্শক আল-আমিন তালুকদার ১৩ জনের নাম উল্লেখ করে ও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা করে ওই দিন রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে পুলিশ হত্যা মামলায় নৌকার মাঝি সেলিম আটক
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments