মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ইউসুফ (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১’র সিপিএসসি। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত ইউসুফ উপজেলার ভাটিপাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের ছেলে। তার নামে সোনারগাঁ থানায় খুন ও ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Disqus Comments