নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের এক সাবেক ইউপি সদস্যের বাড়ির তত্ত¡াবধায়ককে বৃহস্পতিবার মুক্তিপনের দাবিতে অপহরন করেছে দুর্বত্তরা।শুক্রবার থানায় লিখিত অভিযোগ পত্রে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)সাবেক সদস্য হাবিবপুর গ্রামের বাসিন্দা মরহুম আবু বক্কর সিদ্দিকের বাড়ির তত্ত¡াবধায়ক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাতপুর গ্রামের বাসিন্দা মফিজ সরকারের ছেলে রাসেল মিয়া উল্লেখ করেন তার পিতা দীর্ঘদিন ধরে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে তত্ত¡াবধায়ক হিসেবে কাজ করেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির ভাড়াটেদের কাছ থেকে মাসিক ভাড়া সংগ্রহ করে হাবিবপুর গ্রামের ঈদগাহ এলাকায় পৌঁছার পর অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি তার বাবাকে জোরপূর্বক একটি ব্যক্তিগত গাড়ীতে উঠিয়ে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।অপহরনের পর দুর্বত্তরা মুক্তিপন দাবি করে মুঠোফোনের মাধ্যমে।পরে তার বাবার মুঠোফোন দুই দিন ধরে বন্ধ রয়েছে।কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আবু বক্কর সিদ্দিকের ছোট ভাই জহিরুল ইসলাম জানান,মুক্তিপনের দাবিতেই আমাদের বাড়ির তত্ত¡াবধায়ককে দুর্বত্তরা অপহরন করেছে।সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান,থানায় লিখিত অভিযোগের পর অপহৃত মফিজ সরকারকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে
শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
Disqus Comments