সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর জাহাজ তৈরি কোম্পানির অফিস রুম থেকে চুরি যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুুলিশ। মঙ্গলবার দুপুরে এ টাকাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। টাকা উদ্ধারের পর বিকেলে চুরি যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার করে কোম্পানি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবুল কালাম আজাদ জানান, গত শুক্রবার সকালে মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় অবস্থিত একটি জাহাজ তৈরি কোম্পানির অফিস কক্ষের ড্রয়ারের তালা ভেঙ্গে ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কোম্পানির কন্টাকট্রর মো. ইসরাফিল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী জাহিদের বাড়ি থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে চুরির ছয় লাখ টাকা উদ্ধার করলেন (এএসঅাই) অাবুল কালাম অাজাদ
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুলাই ০৫, ২০১৬
Share this
Recommended
Disqus Comments