নজরুল ইসলাম শুভ
সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু নাঈম ইকবালের ছেলে সাফিন আহম্মেদ হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩ বছর। বৃহস্পতিবার বাছ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।