l
সোনারগাঁও উপজেলা ভুমি অফিসের সামনে থেকে বুধবার সকালে রাব্বী নামের এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু নাছের ভুঞার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়।
সোনারগাঁ থানার (এএসআই) আবুল কালাম আজাদ সোনারগাঁ২৪.কম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভা কৃষ্ণপুরা এলাকায় উপজেলা ভুমি অফিসের সামনে থেকে বুধবার সকালে তাকে ৫পিস ইয়াবাসহ আটক করা হয়
তার বাবার নাম রফিকুল ইসলাম। পরে ভ্রাম্যমান আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ছয় মাসের কারাদন্ড দেন।