চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। হত্যাকাণ্ড সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে পুলিশের কথিত তিন সোর্সকে চট্রগ্রাম থেকে আটক করা হয়। ওই তিন সোর্সকে বাবুল আক্তারের মুখোমুখি করে মিতু হত্যা মামলার বিষয়ে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই বাছাই করার জন্য শুক্রবার রাতে মামলার বাদী বাবুল আক্তারকে ঢাকায় তার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ সম্পর্কে ডিবি স্বীকার না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ঘটনায় অপরাধীদের আটক করা হয়েছে।
বলেন, এই দুঃখজনক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আমরা নিশ্চিত যে আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি। আরো জিজ্ঞাসাবাদের পরে আমরা খোলসা করে বলতে পারবো। যেসব অপরাধীদের আমরা সনাক্ত করেছি, ধরেছি এবং তাদের জবানবন্দী পেয়েছি তাদের নিশ্চিত করার জন্যই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এর বেশি কিছু না।
চাঞ্চল্যকর ওই হত্যা মামলার আসামি চিহ্নিত ও তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে, আগামী ২/১ দিনের মধ্যেই আমরা আপনাদের জানাতে পারবো।
গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করা হয়
শনিবার, ২৫ জুন, ২০১৬
‘হত্যাকাণ্ড সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
✔
সোনারগাঁও সময়
শনিবার, জুন ২৫, ২০১৬
Share this
Recommended
Disqus Comments