শনিবার, ২৫ জুন, ২০১৬

তাহেরপুর ঈদগাহ মাঠ সিসি করণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের উন্নয়ণপ্রেমী সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা শনিবার (২৫ জুন) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে তাহেরপুর ঈদগাহ মাঠ সিসি করণ কাজের শুভ উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল, উপজেলা জাপা নেতা অখিল উদ্দিন মেম্বার, লুৎফর রহমান তোতা, রুহুল আমীন মেম্বার, উপজেলা যুবলীগ নেতা আরিফ আহমেদ, উপজেলা যুব সংহতি নেতা মাসুদ রানা, কাজী লিটু, বুলবুল আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Disqus Comments