টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে খেলা গোল শূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনাল ম্যাচ ছাপিয়ে উত্তেজনার পারদ সৃষ্টি করে ব্রাজিলিয়ান রেফারি রবার্তো লোপেজ। প্রথমার্ধে দুই দলকেই দুটি লাল কার্ড দেখিয়ে দশ জনের দলে পরিণত করেন তিনি। এছাড়াও পুরো ম্যাচে সাতটি হলুদ কার্ড দেখান তিনি। এর মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চিলির ডিয়াজ। আর আর্জেন্টিনার রোহোকে সরাসরি লাল কার্ড দেখান।
তবে ম্যাচের ২৩ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।মেসি ম্যাজিক দেখার জন্য মাঠে সাড়ে ৮৩ হাজার দর্শকের প্রত্যাশায় পূরণ করতে পারেনি আর্জেন্টাইন অধিনায়ক। পুরো ম্যাচেই চিলির চার থেকে পাঁচজন খেলোয়াড় তাকে ঘিরে রাখে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায়। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১০১ মিনিটে মেসির লুপ থেকে আগুয়েরার দারুণ এক হেড অসাধারণভাবে সেভ করেন ক্লডিও ব্রাভো।