সোনারগাঁয়ে মেঘনাঘাট নিউ টাউন পাওয়ার হাউজ এলাকা থেকে বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ডাকাত সর্দার কবির ও আসগরকে ১৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা তাদেরকে পৃথক মেয়াদে সাজা প্রদান করেন।
সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মেঘনাঘাট নিউ টাউন পাওয়ার হাউজে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শগ্রাম এলাকার সালাম বেপারীর ছেলে ডাকাত সর্দার কবির ও রজ্জব আলীর ছেলে আসগরকে ১৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডাকাত কবিরকে ১ বছর ও আসগরকে ৯ মাসের সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে ৬টি ডাকাতির মামলা এবং আসগরের বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা আছে।