ছোট ভাইয়ের কাছ থেকে
নেশার টাকা না পেয়ে বড় ভাই ফরিদ ছোট ভাই মিঠুকে পিটিয়ে আহত করেছে,এবং তাকে যেকোন সময় সুযোগ পেলে জবাই করে ফেলবে বলে হুমকি দেয় বলে
অভিযোগ পাওয়া গেছে। ১০ নভেম্বর শনিবার সকালে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ
এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছোট ভাই মিঠু সোনারগাঁ থানায় একটি সাধারন
ডায়েরী করেছেন।
আহত মিঠু জানান, শনিবার সকালে উপজেলার
সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ গ্রামের চিলারমিল এলাকায় নিজ বাসা থেকে
প্রতিদিনের ন্যায় সে তার কর্মস্থলে যাচ্ছিলাম। এ সময় আমার মাদকাসক্ত বড়ভাই
ফরিদ মিয়া তার কাছ থেকে নেশা করার জন্য টাকা চায়। সে তাকে টাকা দিতে
অস্বীকার করায় সে আমাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত
করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
