বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

কাচঁপুরের কুখ্যাত চাদঁবাজ আমজাদ এবং মাসুম গ্রেফতার

কাচঁপুরের কুখ্যাত চাদঁবাজ আমজাদ এবং মাসুম গ্রেফতার…………
গতকাল ১২/১০/২০১৫ইং তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে কাচঁপুর ষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহন থেকে অবৈধ ভাবে চাদঁ উত্তোলন কালে সোনারগাঁ থানার এসআই/আব্দুল হক সিকদার, এএসআই/আবুল কালাম আজাদ এর নেতৃত্বে চাদঁবাজ ০১) আমজাদ(৩০), পিতা-রেহান উদ্দিন, সাং-কাচঁপুর উত্তরপাড়া, ০২) মাসুম(২৫), পিতা-হুমায়ুন কবির, সাং-মিশনপাড়া, থানা ও জেলা-চাদঁপুর, এ/পি-ফয়সাল মিয়ার ভাড়াটিয়া চনপাড়া পূর্নবাস কেন্দ্র, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদ্বয় কে হাতেনাতে চাদঁবাজীর টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আমজাদ এবং মাসুম তাদের লোকজন নিয়ে দীর্ঘ দিন যাবৎ সু-কৌশলে কাচঁপুর এলাকায় বিভিন্ন পরিবহণ থেকে দৈনিক অবৈধ চাদাঁ আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক চাদঁবাজী সংক্রান্তে মামলা রয়েছে।
Disqus Comments