সোনারগাঁয়ের পিরোজপুর
ইউনিয়নের দুধঘাটা গ্রামের পুকুরে পড়ে সাইফুল ইসলাম নামের চার বছরের এক
শিশুর মুত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। একমাত্র সন্তানের
মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুলের বাবা টিটু মিয়া জানান, আনুমানিক
১২টার দিকে বাড়ীর কাজ শেষে সাইফুলের মা ছেলেকে সাথে নিয়ে খেলতে খেলতে এক
পর্যায় ঘুমিয়ে পড়ে। সাইফুলের বাবা বাড়ি ফিরে মায়ের পাশে সন্তানকে না দেখতে
পেয়ে সন্তানের অবস্থানের কথা জানতে চায়। পরে তার মা ছেলেকে ঘরে না পেয়ে
আশেপাশে অনেক খোজাখুজির পর ঘরের পিছনের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মায়ের ঘুমিয়ে থাকার সুযোগে কোন এক সময় বাড়ির বাইরে চলে
গেলে পানিতে পড়ে গিয়ে সাইফুলের মৃত্যু হয়। বাবা-মার একমাত্র সন্তানকে
হারিয়ে পরিবারটির মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।
